চট্টগ্রাম, , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

আ’লীগ নেতা ও সাবেক এমপি নুরুল আলমের মৃত্যুতে পটিয়ার এমপি সামশুল হকের শোক

প্রকাশ: ২০১৯-০১-২৮ ০১:৫০:৩০ || আপডেট: ২০১৯-০১-২৮ ০১:৫০:৩০

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি নুরুল আলম চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী।

সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেন, মরহুম নুরুল আলম চৌধুরী আজীবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন। দেশের রাজনৈতিক অঙ্গনে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *