আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২৮ ০১:৪১:২৯ || আপডেট: ২০১৯-০১-২৮ ০১:৪১:২৯
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ে ২০১৯ সালের এসএসসি (সাধারণ+ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায়, নবাগত ছাত্র-ছাত্রীদের শিক্ষার্থীদের বরণ ২৬ জানুয়ারী বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক কে.এম আবদুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ওসমান আলমদার। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ আবু তাহের (মনছুর), উত্তম বৈদ্য, প্রাক্তন সিনিয়র শিক্ষক স্বপন কুমার সেন, মুজিবুর রহমান, সুজিত কান্তি দাশ, প্রধান শিক্ষক জ্যোতিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সুনালী দত্ত, প্রধান শিক্ষক ছনহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাক্তন ছাত্র জোনাইদ আহমদ, বিদ্যালয়ের সভাপতির জৈষ্ঠ্য সন্তান মোহাম্মদ আনোয়ার হোসেন তালুকদার, বিদ্যালয় প্রতিষ্ঠাতার কনিষ্ঠ সন্তান সনজিত চক্রবর্ত্তী, ৭১বাংলা টিভির সাংবাদিক মহিউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে ও নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ উপলক্ষে মানপত্র পাঠ করে ১০ম শ্রেণির ছাত্রী আফরিন কাদের ও ঐশী দে। মানপত্র গ্রহণ করেন শিক্ষার্থী নুসরাত জাহান হিমা এবং নুর জাহান বেগম। শিক্ষক অলকেশ কুমার দাশের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ওসমান আলমদার, মোহাম্মদ আবু তাহের (মনছুর), স্বপন কুমার সেন, সনজিত চক্রবর্ত্তী, মোহাম্মদ আনোয়ার হোসেন তালুকদার, উত্তম বৈদ্য, মুজিবুর রহমান, সুজিত কান্তি দাশ, সুনালী দত্ত, মো. জোনাইদ আহমদ, মুহাম্মদ সাজেদুল ইসলাম, নিবেদন বিশ্বাস, কাঞ্চন ভট্টাচার্য্য, মোহাম্মদ জাকের হোছাইন এবং সুকৃতি রাণী দে প্রমুখ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. বাহাদুর। এতে বক্তারা বলেন, আলোকিত সমাজ বিনির্মাণ করতে হলে শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।