চট্টগ্রাম, , সোমবার, ৯ নভেম্বর ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

উন্নত ও সমৃদ্ধির চকরিয়া গঠনে সকলের সহযোগিতা চাই : গিয়াসউদ্দিন চৌধুরী

প্রকাশ: ২০১৯-০১-২৮ ২৩:৩৩:৫৩ || আপডেট: ২০১৯-০১-২৮ ২৩:৩৩:৫৩

চকরিয়া অফিস : চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরী রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত খুটাখালী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিয় সভা করেছেন। খুটাখালী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানেও যোগদান করেন তিনি। পরে তিনি খুটাখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। গিয়াসউদ্দিন চৌধুরী বলেন, সবার জন্য শিক্ষা নিশ্চিত করা আর শিক্ষায় নারী-পুরুষের সমতা অর্জনের ক্ষেত্রে রীতিমতো ঘটে গেছে বিপ্লব। দেশে স্বাক্ষরতার হার বৃদ্ধি, বিদ্যালয়ে ভর্তির হার শতভাগ, ছাত্রছাত্রীর সমতা, নারী শিক্ষায় অগ্রগতি, ঝরে পড়ার হার দ্রুত কমে যাওয়াসহ শিক্ষার অধিকাংশ ক্ষেত্রই রোল মডেল এখন বাংলাদেশ। সবই বর্তমান সরকারের সাফল্য।

তিনি আরও বলেন, ছাত্রছাত্রীরা জঙ্গিবাদ বা অপসংস্কৃতিতে না জড়ায় শিক্ষক ও অভিভাবকদের সেদিকে খেয়াল রাখতে হবে। তাদেরকে ক্রিড়া ও সাংস্কৃতিতে মনোযোগি করতে হবে। শিক্ষা, দীক্ষায় পিছিয়ে পড়া চকরিয়া এখন অনেক এগিয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান যেমন বেড়েছে। তেমনি শিক্ষার মানও বেড়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে চকরিয়াকে গড়ে তুলতে হবে। চকরিয়াকে এগিয়ে নিতে যোগ্য নেতৃত্বের প্রয়োজন। তাই উন্নত ও সমৃদ্ধির চকরিয়া গঠন করতে আপনাদের সহযোগিতা চাই। এরআগে তিনি খুটাখালীতে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন তিনি। এলাকার প্রবীণ মুরব্বীদের সাথে কুশল বিনিময় করেন।

খুটাখালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাষ্টার সাহাবউদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক কামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন মেম্বার, বাহাদুর আলম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন আজাদ ও সাংগঠনিক সম্পাদক ভুট্টো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *