চট্টগ্রাম, , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে অশ্রু জলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা

প্রকাশ: ২০১৯-০১-২৮ ১৯:৫৬:০৭ || আপডেট: ২০১৯-০১-২৮ ১৯:৫৬:০৭

নূর হোসেন মামুন, কাপ্তাই

তবে জান কি তোমার বিদায়- কথায় কত বুক ভাঙা গোপন ব্যথায় অাজ কতগুলি প্রাণ কাঁদিছে কথায় পতিক! ওগো অভিমানী দূর পতিক! কেহ ভালোবাসিল না ভেবে যেনো অাজো মিছে ব্যথা পেয়ে যেওনা। জাতীয় কবি নজরুল ইসলামের বিদায় বেলা কবিতাটির এই কথাগুলো অাজ দাগ কেটেছে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের মনে। দীর্ঘ বছরের সম্পর্কের অবসানের সঙ্কা, কাছে না পাওয়ার বেদনায় অশ্রু ঝড়েছে অর্ধশতাধিক ছাত্র-ছাত্রীর চোখ হতে।

কাপ্তাইয়ের ঐতিহ্যবাহি কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা ও বিশেষ দোয়া মাহফিল সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এসময় বিদায়ী শিক্ষার্থীরা দীর্ঘ পাঁচ বছরের প্রিয় বন্ধু, বান্ধবিদের অাগামীতে হারিয়ে ফেলার শঙ্কায় অশ্রু জলে ভেঙে পড়ে। এসময় প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অাশ্রাফ অাহমেদ রাসেল এসব কথা বলেন।

কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী অাব্দুল লতিফের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নূর সহ অারও অনেকে। কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবুর পরিচালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হোসেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এর অাগে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অাগামীতে তাদের উজ্জল ভবিষৎ কামনায় বিশেষ দোয়া মাহফিলের অায়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *