চট্টগ্রাম, , সোমবার, ৯ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে ছুরিকাঘাতে নারী খুন 

প্রকাশ: ২০১৯-০১-২৮ ২০:৩৬:১০ || আপডেট: ২০১৯-০১-২৮ ২০:৩৬:১০

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রাম নগরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নাজমা আক্তার (২২) নামে এক নারী খুন হয়েছেন।

সোমবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত নাজমা আক্তার বাগেরহাট জেলার মংলা উপজেলার কুমারখালি গ্রামের বাসিন্দা।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, সাবেক স্বামী রবিউল হোসেন রোববার রাত ১০টার দিকে নাজমার পেটে ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *