আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২৮ ২৩:৩৮:৫৪ || আপডেট: ২০১৯-০১-২৮ ২৩:৩৮:৫৪
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার শোভনদন্ডী স্কুল এন্ড কলেজের ২০১৯ সালের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আজ ২৮ জানুয়ারি সোমবার কলেজ অধ্যক্ষ মো: হামিদ হোসাইনের সভাপতিত্বে ছাত্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শিক্ষক হাসান তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মফজল আহমদ চৌধুরী, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির দাতা সদস্য মো: আবুল হাসান খোকন,অভিভাবক সদস্য নজরুল ইসলাম সালমান, আলহাজ্ব আবু সালে পারভেজ, অর্থ উপকমিটির সদস্য আলহাজ্ব মো: এরশাদুল আলম, অধ্যাপক আবু মোহাং ইউছুপ চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক বিপ্লব বড়ুয়া,অধ্যাপক এ.জেড.এম আহসান উল্লাহ্,সহকারী শিক্ষক সমীর দেব।শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ইসরাত সামিয়া, সাবরিনা সুলতানা,সাফিয়া আকতার, সানজিদা ইয়াসমিন প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের গড়ে তোলার আহবান জানান। সভাপতি কলেজ অধ্যক্ষ মো: হামিদ হোসাইন প্রতিষ্ঠানের মাধ্যমিক শাখায় নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান।