আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২৮ ০১:৩৯:১২ || আপডেট: ২০১৯-০১-২৮ ০১:৩৯:১২
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেছেন, শুধু জায়গা-জমি, অর্থ কড়ি সম্পদ নয়, কারণ সেই সম্পদ যেকোনো সময়ে হারিয়ে যেতে পারে। কিন্তু বিদ্যা এমন এক সম্পদ যা অর্জন করলে তা কোন সময়ে হারিয়ে যাওয়ার ভয় নেই। তাই পার্থিব সম্পদ অর্জনের চেয়ে শিক্ষার্থীদেরকে পড়ালেখার মাধ্যমে প্রকৃত সম্পদের মালিক বানাতে হবে।
তিনি আরো বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনে রাষ্ট্রের কর্ণধার হবে। তাই তাদেরকে সুশিক্ষিত করে এদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র পরিণত করতে হবে। তিনি ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বর্তমানে মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন তথা রাষ্ট্রের প্রতিটি বিভাগে মাদ্রাসা ছাত্রদের সনদ নিয়ে চাকুরীর সুযোগ থাকায় এবং ধর্মীয় অনুভূতিকে ধারণ করার মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীকে আদর্শিক নাগরিক হিসেবে গড়ে উঠার আহবান জানান। তিনি গতকাল পটিয়ার হযরত চিকন খলিফা ছিদ্দিক আহমদ আলিম মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফেজ আহমদ আল কাদেরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাও: শরীফ উল্লাহ আশেকী, মাও: ইউসুফ জিলানী, মাও: ফখরুল আলম, আলী আকবর, মাও: মুহাম্মদ আবদুল মাবুদ আল কাদেরী, মাও: নুরুল আবছার, মাও: হেলাল উদ্দীন, কহিনুর আকতার, দিদারুল আলম সিকদার, আবদুর রাজ্জাক, সাজেদা বেগম, মাও: ক্বারী আছহাব নুর, বদিউল আলম, মামুনুর রশিদ, আহমদ ছফা, মহিউদ্দিন, হোছাইন, নয়ন সাইফু, জাহেদ প্রমুখ।