চট্টগ্রাম, , সোমবার, ৯ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার প্রাণহরি উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও বিদায় সংবর্ধনা

প্রকাশ: ২০১৯-০১-২৮ ২৩:৪৫:০৪ || আপডেট: ২০১৯-০১-২৮ ২৩:৪৫:০৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার গৈড়লা করণখাইন প্রাণহরি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও এস.এস.সি. পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং বার্ষিক পুরস্কার বিতরণ, স্মৃতি শিক্ষা বৃত্তি প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান গতকাল সোমবার সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে লায়ন শংকর সেনগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলার চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদ চৌধুরী টিপু, শুভেচ্ছা বক্তব্য রাখেন গৈড়লা কে. পি. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম।

বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাঈনুদ্দীন মজুমদার, সাবেক চেয়ারম্যান রফিক আহমদ, জামাল উদ্দিন চৌধুরী, বাবুল লালা, সমর দত্ত, চন্দন চৌধুরী, লায়ন জি. কে. লালা, মু. সেলিম, কামাল উদ্দিন, পটিয়া পৌর মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির সহ-সভাপতি মো. দিদারুল আলম, ইছহাক, শফিকুল মন্নান, নিলুপার জাহান বেবী, অনুপম ঘোষ বাপ্পি, হাসান, খালেদুন নেওয়াজ, লোকমান, সায়েদ মেম্বার, সুবীর বড়ুয়া, শ্যামল বণিক, আজিজুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণসহ এস.এস.সি. পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *