আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২৮ ২৩:৪৩:২৪ || আপডেট: ২০১৯-০১-২৮ ২৩:৪৩:২৪
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, ঐতিহ্যবাহী আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি, ১৯৬১ ব্যাচের কৃতি ছাত্র ও প্রাক্তণ সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম (৭৭) সোমবার সকালে স্কুল মাঠে তাঁর বিশাল জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন গারাঙ্গাগিয়ার পীর সাহেব। জানাজায় পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, প্রাক্তন মেয়র আলহাজ্ব সামশুল ইসলাম মাস্টার, প্রাক্তন মেয়র নুরুল ইসলামসহ পটিয়ার বিশিষ্ট নাগরিক, মরহুমের সহকর্মীবৃন্দ, প্রাক্তন ও বর্তমান ছাত্রবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় তিনি স্ত্রী, ২ কন্যা ও ৩ পুত্র সন্তান, বহু আত্মীয় স্বজন ও হাজার হাজার ছাত্র-ছাত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
উল্লেখ্য, তিনি ১৯৬৭ সালে অত্র বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেন পরে সহকারি প্রধান শিক্ষক হিসেবে ২০০৬ সালে অবসর গ্রহণ করেন। তিনি ১৯৬৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত একটানা ৪০ বছর ধরে এ এস রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তার মৃত্যুতে পটিয়ার বিশিষ্টজনরা শোক জানিয়েছেন।