আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২৮ ০১:৪৩:৩৬ || আপডেট: ২০১৯-০১-২৮ ০১:৪৩:৩৬
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার প্রাচীণ বিদ্যাপীঠ আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামের পিতা মাওলানা নুরুল ইসলাম বার্ধক্যজনিত কারণে গতকাল আড়াই টার সময় নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে———-রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় তার নামাজের জানাজা পটিয়া পৌর সদরের তার জীবনের অধিকাংশ সময় পাঠদানে ব্যয়িত আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তার মৃত্যুতে পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী, সাবেক সাংসদ গাজী মুহাম্মদ শাহজাহান জুযেল, জাপার কেন্দ্রীয় নেতা সাবেক মেয়র সামশুল আলম মাষ্টার, সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. সোলায়মান সহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।