চট্টগ্রাম, , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া থানায় পুলিশ সেবা সপ্তাহ উদ্বোধন

প্রকাশ: ২০১৯-০১-২৮ ০১:৪৭:৪৫ || আপডেট: ২০১৯-০১-২৮ ০১:৪৭:৪৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া থানায় পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি (অপরাধ) মো. আবুল ফয়েজ। পটিয়া থানার অফিসার ইনচার্জ শেখ নেয়ামত উল্লাহ’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটিয়া সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাব্বির রহমান সানি, পটিয়া সার্কেলের এডিশনাল পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, ওসি (তদন্ত) রেজাউল করিম মজুমদার, এসআই কামাল উদ্দিন প্রমুখ। এতে প্রধান অতিথি বলেন, পুলিশী সেবা সব ধরণের হয়রানিমুক্ত করতে সরকার বদ্ধ পরিকর।

তিনি এবারের পুলিশ সেবা সপ্তাহের প্রতিপাদ্য বিষয় ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এ বিষয়ের ব্যাখ্যা করে বলেন, যথার্থ তথ্য পেলে পুলিশ যে কোনো অপরাধ নির্মূলে সক্ষম। তাই তথ্য দিন সেবা নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *