চট্টগ্রাম, , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে রাষ্ট্রিয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত হলেন উত্তর জেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরী

প্রকাশ: ২০১৯-০১-২৮ ১৯:৪৩:৪৮ || আপডেট: ২০১৯-০১-২৮ ১৯:৪৩:৪৮

রফিকুল আলম,ফটিকছড়ি :

উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক রাষ্ট্রদূত, মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরীর প্রথম জানাজা  সোমবার(২৮ জানুয়ারী) ৩ দফা জানাজা শেষে নিজ গ্রাম ফটিকছড়ি লেলাং ইউনিয়নের পারিবারিক কবর স্থানে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। এর আগে সকালে নগরের জমিয়তুল ফালাহ জামে মসজিদ মাঠে ,২য় জানাজা  দুপুর ২ টায় ফটিকছড়ি সরকারী কলেজ মাঠেও বিকাল ৪ টায় মরহুমের নিজ গ্রামে মতিয়ুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণির-পেশার মানুষের ঢল নামে।

সোমবার ৩ দফা জানাজার নামাজে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রাউজান থেকে নির্বাচিত সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, চন্দনাইশের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, সন্দ্বীপের মাহফুজুর রহমান মিতা, ফটিকছড়ির নজিবুল বশর মাইজভান্ডারী, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, রাউজানের উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দর চৌধুরী বাবুল,ফটিকছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এম,তৌহিদুল আলম বাবু, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো: জানে আলম, ওসি মো: বাবুল আকতার,ফখরুল আনোয়ার,এটিএম পেয়ারুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আকতার উদ্দিন পারভেজ, এইচ এম আবু তৈয়ব,ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবুল হক, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ সহ হাজারো মানুষ অংশ নেন।

উল্লেখ্য গত ২৭ জানুয়ারি ভোর ৫টা ১৫ মিনিটে নগরের পার্কভিউ হাসপাতালে নুরুল আলম চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান।

বরোণ্য এ রাজনীতিবীদ ছাত্র জীবনেই আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্টাতা সভাপতিরও দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধে বীর বাঙ্গালীর মুক্তির সংগ্রামে অকোতভয় সৈনিক হিসেবে তিনি দেশের জন্য লড়ে ছিলেন। ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর পার্লামেন্টে মাত্র ২৭ বছর বয়সে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের প্রতিবাদ করতে গিয়ে তিনি কারা নির্যাতনের শিকার হন। এছাড়াও তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের তিন বারের সহ-সভাপতি, দপ্তর সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্টান গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদেও প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *