চট্টগ্রাম, , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন মেধা চর্চার তীর্থ স্থান করা হবেঃ জমির উদ্দিন পারভেজ

প্রকাশ: ২০১৯-০১-২৮ ২০:১১:০৭ || আপডেট: ২০১৯-০১-২৮ ২০:১১:০৭

প্রদীপ শীল, রাউজান:

ঐতিহ্যবাহী রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রাউজান পৌরসভার প্যানেল মেয়র-২  যুবনেতা জমির উদ্দিন পারভেজ, প্রধান অতিথি জমির উদ্দিন পারভেজ বলেন, সুরেশ বিদ্যায়তনে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ রয়েছে। আগামীতে এই স্কুলকে মেধা চর্চার তীর্থ স্থান করা হবে। তিনি বলেন, যারা পরিক্ষায় অংশ নেবে তারা শতভাগ পাশ করে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য কনকন চৌধুরী, অরুণ শর্মা, মিটু চৌধুরী, শিক্ষক রনজিত দে, কৃষ্ণ রুদ্র, প্রনব শর্মা, সোমা মজুমদার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ প্রমূখ। পরে বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে তাদের সফলতা কামনা করেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *