প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২৮ ২০:০৪:১২ || আপডেট: ২০১৯-০১-২৮ ২০:০৪:১২
রাউজান ছালামত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক, এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম চৌধুরী রানার সভাপতিত্ব অনু্ষ্ঠিত হয়। ২৮ জানুয়ারি সোমবার সকালে রাউজান ছালামত উল্লাহ্ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত সংবর্ধনা ও নবাগত শিক্ষার্থীদের বরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী কাজী আব্দুল ওহাব। রাউজান ছালামত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক অরুণ বিজয় দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাকেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন রাউজান উপজেলা সিনিয়র সহকারী কমিশনার ( ভূমি) জোনায়েদ কবির সোহাগ, রাউজান ছালামত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক রাখাল চন্দ্র দে, অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক সুবোধ চক্রবর্ত্তী, অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ সোলায়মান । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদ তালুকদার।স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা তৌহা । বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য মানপত্র পাঠ করেন বিদায়ী শিক্ষার্থী তাশরীফা রহমান তুহী ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছালামত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক স্বপন কুমার বনিক , উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, রাউজান পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহজাহান, বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য তছলিম উদ্দিন, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক তপন দে, আলমগীর, সৈয়দ ইউছুপ আমিন, সেন্টার বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, মুঈনুদ্দিন জামাল চিশতী, মোঃ নকিব , মোরশেদুল আলম প্রমূখ।