প্রকাশ: ২০১৯-০১-২৮ ২০:২১:১০ || আপডেট: ২০১৯-০১-২৮ ২০:২১:১০
আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়া উপজেলার রাঙ্গুনিয়া নুরুল উলুম ডিগ্রি মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাতিক্রমী আয়োজন ছিল মায়ের পা ধোয়া প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতায় মায়ের পা ধোয়া প্রতিযোগিতায় মাদ্রাসার অর্ধ শতাধিক শিশু শিক্ষার্থী অংশ নেন। সোমবার (২৮ জানুয়ারি )দুপুরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবক মায়েদের পা ধুয়ে দেন শিক্ষার্থী নিজ সন্তানরা। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টেও এসব শিক্ষার্থীরা অংশ নেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়্যদ ওবাইদুল মোস্তফা নঈমী আশরাফী জানান, মা বাবা বৃদ্ধ হলে অনেক সন্তান তাদের মা-বাবাকে পৃথক করে দেয়। অনেকে আবার মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। মা-বাবার প্রতি সন্তানদের শ্রদ্ধাবোধ দিন দিন কমে যাচ্ছে। বৃদ্ধ হলে মা-বাবাকে দেখাশোনা করা, মা-বাবার প্রতি শ্রদ্ধাবোধ বাড়াতে সচেতনতামূলক ব্যতিক্রমী আয়োজন করি। কোমলমতি আদরের সন্তান নিজ হাতে মায়ের পায়ে পানি ঢালার মূহুর্তে অনেক মা আবেগ প্রবণ হয়ে কান্না ধরে রাখতে পারেনি। শিশুদের পাঠদানের পাশাপাশি নৈতিক আদর্শ শিক্ষা দেয়া শিক্ষা প্রতিষ্ঠানেরই দায়িত্ব।