জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২৮ ২৩:৫৫:৩৯ || আপডেট: ২০১৯-০১-২৮ ২৩:৫৫:৩৯
আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের বরণ অনুষ্ঠান গত শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মিলানয়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু ছাদেক চৌধুরী খোকন। প্রধান বক্তা ছিলেন আর্মি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. শফিকুল আলম।
প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জাফর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আনম নাজমুল উল্লাহ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য আবদুল জব্বার, মো. আলমগীর হোসেন, মোহাম্মদ ইসমাঈল, রিদোয়ানুল হক, উপজেলা আওয়ামীলীগ এডহক কমিটির সদস্য আলমগীর আজাদ, বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সদস্য সচিব মিয়া মো. আবদুল করিম প্রমূখ।