চট্টগ্রাম, , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়া উপজেলা নির্বাচন: নৌকার জন্য মরিয়া সম্ভাব্য প্রার্থীরা 

প্রকাশ: ২০১৯-০১-২৮ ১৪:৩৫:১৮ || আপডেট: ২০১৯-০১-২৮ ১৪:৩৬:৩৭

আলাউদ্দিন, বীর কন্ঠ  :

একাদশ সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বইতে শুরু করেছে উপজেলা নির্বাচনের আগাম হাওয়া। উপজেলা নির্বাচনকে সামনে রেখে নৌকার সমর্থন পেতে মরিয়া হয়ে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা। ইতোমধ্যে চেয়ারম্যান ভাইস-চেয়ারম্যান পদে বিভিন্নস্থানে পোস্টার লাগানো হয়েছে তাদের। চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার- প্রচারণা।  এছাড়াও মনোনয়নের জন্য স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের কাছে ধরনা দিচ্ছেন প্রার্থীরা।

এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিতব্য স্থানীয় এই নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে লোহাগাড়া উপজেলার আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা।

লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নৌকা প্রতীক চান যাঁরা..

চেয়ারম্যান পদে : 

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নুরুল আবছার চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও জেলা পরিষদ সদস্য আনোয়ার কামাল, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী এবং লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও  আওয়ামী লীগ নেতা জিয়াউল হক চৌধুরী বাবুল।

ভাইস চেয়ারম্যান পদে : 

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এম এস মামুন, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগ নেতা এইচ এম এ গণি সম্রাট ও লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রিদওয়ানুল হক সুজন,  লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক দিল মোহাম্মদ, ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে : 

লোহাগাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শাহীন আক্তার সানা ও মহিলা আওয়ামী লীগ নেত্রী পারভিন আক্তার।

জানা গেছে,  ৩ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে এবং ৮ অথবা ৯ মার্চে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলাল উদ্দিন। চার বা পাঁচটি ধাপে এই নির্বাচন সম্পন্ন করার ঘোষণা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *