আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০১-২৮ ১৫:৩৫:৪২ || আপডেট: ২০১৯-০১-২৮ ১৫:৩৫:৪২
আলাউদ্দিন, বীর কন্ঠ :
লোহাগাড়া উপজেলা পরিষদের মাসিক ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক ও সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম।
প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া’র সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ, লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম,লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, লোহাগাড়া বিআরডি চেয়ারম্যান আরমান বাবু রুমেল,লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুচ্ছফা কোং,চরম্বা ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার শফিকুল ইসলাম,পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান জহির উদ্দিন,চুনতি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু,কলাউজান ইউনিয়নে চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ,পুটিবিলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, আমিরাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, বড়হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ,লোহাগাড়া যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ড আকতার সিকদার,সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর,দক্ষিণ গোলামব্বারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফোরকান উল্লাহ চৌধুরী, স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী,সহকারী একান্ত সচিব এস এম শাহাদাৎ হোছাইন সাহেদ সহ উপজেলা কর্মকর্তাবৃন্দরা।