আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০১-২৯ ১০:৫৫:১৭ || আপডেট: ২০১৯-০১-২৯ ১০:৫৫:১৭
আলাউদ্দিন, বীর কন্ঠ :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ থানার দোহাজারী দেওয়ান হাট এলাকা সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছে।
নিহতরা হলেন, লোহাগাড়ার পূর্বকলাউজানের শহর বানুর বাপের বাড়ির মৃত মাওলানা ওসমানের বড় ছেলে হামিদ হাসান মিশকাত । আপরজন হলেন, পটিয়া উপজেলার রিকু। মিশকাত ও রিকু ঘনিষ্ঠ বন্ধু ছিল।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান জানান, ২৮ জানুয়ারি (সোমবার) ২ বন্ধু লোহাগাড়া থেকে বাইকযোগে চট্টগ্রাম শহরে যাবার পথে চন্দনাইশ এলাকায় একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিকু নামের একজন প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় মিশকাতকে প্রথমে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। রাত আড়াইটার দিকে মিশকাত মারা যান।
মিশকাতের বন্ধু মাঈনুদ্দীন হাসান জানান, বর্তমানে দুইজনের লাশ চমেক হাসপাতালে রয়েছে।