চট্টগ্রাম, , সোমবার, ৯ নভেম্বর ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ি বিজয় স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রাকিতা মার্মা একাদশ চ্যাম্পিয়ন

প্রকাশ: ২০১৯-০১-২৯ ০০:৫৯:২৩ || আপডেট: ২০১৯-০১-২৯ ০০:৫৯:২৩

 

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ

বান্দবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বিজয় স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাকিতা মার্মা ফুটবল একাদশ ট্রাইবেকারে উত্তর বাইশারী ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

সোমবার (২৮জানুয়ারি) বিকাল ৪টায় বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিজয় স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম কোম্পানীর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. শফি উল্লাহ। যুবলীগ সাধারণ সম্পাদক মো. নুরুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য বাবু ক্যান ওয়ান চাক, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ একে এম, হাবিবুল ইসলাম, উপজেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক ইমরান মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মংলা মার্মা, নারিচবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংহ্লায়াইন মার্মা, লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবায়েত নাহিদ নুর, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আবদু ছাত্তার, ইউপি সদস্য সাবেকুল নাহার, যুবলীগ সাংগঠনিক সম্পাদক এনকে রাশেদ, আওয়ামী লীগ নেতা জলিলুর রহমান, কৃষকলীগ সভাপতি আবু জাফর প্রমুখ।

দক্ষিণ বাইশারী সূর্য তরুণ ক্রীড়া সংস্থার আয়োজনে বিকাল ৪টায় শুরু হওয়া খেলায় একদিকে অংশ গ্রহণ করেন রাকিতা মার্মা ফুটবল একাদশ ও অন্যদিকে অংশ গ্রহণ করেন, উত্তর বাইশারী ফুটবল একাদশ। উভয় দলের প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধের খেলায় কোন দল একে অপরকে গোল করতে না পারায় খেলাটি সরাসরি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে উত্তর বাইশারী ফুটবল একাদশ ০-৪ গোল ও রাকিতা মার্মা ফুটবল একাদশ ০-৫ গোল করে ১-০ গোলে উত্তর বাইশারী ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি অধ্যাপক শফি উল্লাহ, চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলোয়াড় এর মাঝে ট্রফি এবং পুরস্কার বিতরণ করেন। খেলা পরিচালনা করেন, রেফারি কামরুল হাসান সোহেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *