আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০১-২৯ ১৯:৪২:২৮ || আপডেট: ২০১৯-০১-২৯ ১৯:৪২:২৮
আলাউদ্দিন,বীর কন্ঠ :
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: হাসানুজ্জামান মোল্যা বলেছেন, সমাজের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে পুলিশ যে সেবা প্রদান করে, সে বিষয়ে আরও সচেতনা তৈরির জন্য আমাদের এই পুলিশ সেবা সপ্তাহ।

আর এই পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে মাদক নির্মূল, জঙ্গিবাদ রোধ, যানজটরোধ, ট্রাফিক সচেতনতা বৃদ্ধিসহ সকল পুলিশিং সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। গত ২৭ জানুয়ারি হইতে শুরু হওয়া পুলিশ সেবা সপ্তাহ-১৯ চলবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত।
পুলিশ সেবা সপ্তাহ-১৯’ ৩য় দিনে আজ (২৯ জানুয়ারী) সকালে লোহাগাড়া বটতলী মোটর স্টেশন মহাসড়কের দু`পাশে অবৈধভাবে গড়ে উঠা ভাসমান দোকান উচ্ছেদ অভিযান ও স্টেশনে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান করা হয়েছে।ঝাড়ু নিয়ে বটতলী মোটর স্টেশনকে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা ও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় লোহাগাড়া ট্রাফিক ইনচার্জ মুজিবুর রহমান, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যানআলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বাবু নিবাস দাশ সাগর,লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ আবদুল হকসহ থানার পুলিশ সদ্স্যরা উপস্থিত ছিলেন।