চট্টগ্রাম, , সোমবার, ৯ নভেম্বর ২০২৬

ফারুক খান তুহিন

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে’

প্রকাশ: ২০১৯-০১-২৯ ১২:১৯:০৩ || আপডেট: ২০১৯-০১-২৯ ১২:১৯:০৩

আন্তর্জাতিক ডেস্ক, বীর কন্ঠ : 

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকেই অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে বলে আবারো মন্তব্য করেছেন জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রধান হ্যানরিটা ফোর।

এ জন্য জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে গঠিত আনান কমিশনের দেয়া সুপারিশ বাস্তবায়নেরও তাগিদ দেন তিনি। রোহিঙ্গা শিশুদের স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠার অধিকার রয়েছে উল্লেখ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করে মিয়ানমারে ফিরিয়ে নেয়ার আহ্বান জানান ইউনিসেফ প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *