চট্টগ্রাম, , শনিবার, ৭ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে সুশিক্ষার বিকল্প নেই : পটিয়ার শাহ আমির হাই স্কুলের বিদায়-বরণ অনুষ্ঠানে বক্তারা

প্রকাশ: ২০১৯-০১-৩০ ২৩:৩৩:৪৬ || আপডেট: ২০১৯-০১-৩০ ২৩:৩৩:৪৬

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ আমির উচ্চ বিদ্যালয়ে গত ২৯ জানুয়ারী মঙ্গলবার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাংবাদিক এসএমএকে জাহাঙ্গীরের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা সংসদের সাবেক সদস্য বিশিষ্ট আ’লীগ নেতা এমএনএ নাছির, পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, আ’লীগ নেতা সামশুল আলম বি.কম, ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আলহাজ্ব মনজুরুল আলম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আমিরী তানিম, বিদ্যালয় পরিচালনা সংসদের সাবেক সদস্য ৮নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঝন্টু, সাবেক কমিশনার আবুল ফয়েজ, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ফেরদৌস বেগম, আ’লীগ নেতা মুহাম্মদ ছৈয়দ প্রমুখ।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর পর স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহবায়ক বাবু আশীষ কুমার বসাক, বক্তব্য রাখেন সি. শিক্ষক মো. কামাল উদ্দিন তালুকদার, সি. শিক্ষিকা মিসেস লাকী চৌধুরী, মিসেস আমেনা বেগম চৌধুরী, প্রাথমিক শাখার পরিচালক মিসেস নুরুন নাহার বেগম, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আয়শা সিদ্দিকা, মো. তানিম, নওরীন তাবাস্সুম, হিশমা আকতার ও সাদিয়া সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সি. শিক্ষক আবদুর রহিম চৌধুরী। এতে বক্তারা আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সকলকে সুশিক্ষার উপর গুরুত্ব দেওয়ার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *