চট্টগ্রাম, , রোববার, ৮ নভেম্বর ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় ইয়াবাসহ আটক ৩

প্রকাশ: ২০১৯-০১-৩০ ২০:৩৪:১৭ || আপডেট: ২০১৯-০১-৩০ ২০:৩৪:১৭

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় পৃথক অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম রায়পুর ও পারকি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলেন,উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া জেলেপাড়ার মানিক দাশের ছেলে দীপক দাশ (৩২),রায়পুর ইউনিয়নের পশ্চিম রায়পুর গ্রামের ছবির আহমদের ছেলে আবদুল জব্বার (৪৬) ও একই এলাকার মোহাম্মদ সৈয়দের ছেলে মোহাম্মদ ইদ্রিছ (৩৩)।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করত। গোপন খবর পেয়ে ইয়াবা বিক্রির সময় মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। এ সময় দীপক দাশের কাছ থেকে ১৫০ পিস এবং জব্বার ও ইদ্রিছের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *