জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-৩০ ২০:২৭:৪২ || আপডেট: ২০১৯-০১-৩০ ২০:৫৭:৩৫
আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পক্ষে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার বরুমচড়া জিলানী সুন্নিয়া মাদ্রাসায় দুঃস্থদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী,বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন আমজাদী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী সেলিম উপস্থিত ছিলেন। বরুমচড়া ইউনিয়নের ২২৫ জন দুঃস্থ শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করে বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগ।