চট্টগ্রাম, , শনিবার, ৭ নভেম্বর ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় হিলফুল ফুযুল সংঘের মিলাদুন্নবী (দ.) মাহফিল

প্রকাশ: ২০১৯-০১-৩০ ২৩:৪৫:৪৫ || আপডেট: ২০১৯-০১-৩০ ২৩:৪৫:৪৫

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী মোহাম্মদ শাহ্ তালুকদার হিলফুল ফুযুল একতা সংঘের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদে মাগরিব হতে জুঁইদন্ডী মোহাম্মদ শাহ্ তালুকদার জামে মসজিদ মাঠে এটি অনুষ্ঠিত হয়। নগরীর দেওয়ানহাট সোলতান আহমদ দেওয়ান মুসলিম এতিমখানা ও মাদ্রাসার সুপার মাওলানা মোস্তাক আহমদ আনোয়ারীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ এডহক কমিটির সদস্য মাহফুজুর রহমান। উদ্বোধনী বক্তব্য রাখেন মুনিরুল মোস্তফা গ্রুপের চেয়ারম্যান হাফেজ এম এ মান্নান। প্রধান বক্তা ছিলেন আমান বাজার কেসি আখতারুল উলূম হোসাইনিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সেলিম উদ্দিন আনোয়ারী।

বিশেষ বক্তা ছিলেন ফকিরনীরহাট ফয়জুল বারী ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আব্বাস উদ্দিন আনোয়ারী, মোহাম্মদ শাহ্ তালুকদার জামে মসজিদের খতিব মাওলানা মোজাম্মেল হক আলকাদেরী,সিমেন্ট ক্রসিং জামে মসজিদের খতিব মাওলানা আনোয়ারুল ইসলাম আনোয়ারী। এতে বিশেষ অতিথি ছিলেন জুঁইদন্ডী ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ মোহাম্মদ তালুকদার,জুঁইদন্ডী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো.আব্বাস উদ্দিন,দুবাই প্রবাসী শাহাদত হোসেন ও ছাত্রনেতা আবদুল হালিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *