চট্টগ্রাম, , রোববার, ৮ নভেম্বর ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মুন্নী

প্রকাশ: ২০১৯-০১-৩০ ২০:৩১:২৪ || আপডেট: ২০১৯-০১-৩০ ২০:৩১:২৪

আনোয়ারা প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। এবারে নির্বাচন হবে দলীয় প্রতীকে এমন সংবাদ পেয়ে মনোনয়ন প্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে আওয়ামী লীগের বেশ কিছু নেত্রীর নাম শোনা যাচ্ছে। এদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রওশন আকতার মুন্নী দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি অনেক আগেই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে এলাকায় গণসংযোগও করছেন।

রওশন আকতার মুন্নী উপজেলার বটতলী ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত নারী সদস্য ও প্যানেল চেয়ারম্যান। এছাড়া তিনি আনোয়ারা উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নির্বাচিত সদস্য। বর্তমানে উপজেলা মহিলা আওয়ামী লীগের নারী সংগঠক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনি আওয়ামী পরিবারের সন্তান হিসেবে অল্প বয়সে ব্যাপক সাফল্য অর্জন করেছেন। এলাকার উন্নয়নের পাশাপাশি সাংগঠনিক দায়িত্বও দক্ষতার সঙ্গে পালন করছেন। আওয়ামী লীগের অনেক নেতারা জানান,আনোয়ারা উপজেলাকে সুন্দরভাবে সাজানো ও উন্নয়নের জন্য যোগ্য চেয়ারম্যানের পাশাপাশি মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুন্নীকে বেছে নিতে চান তারা।

সেদিক থেকে রওশন আকতার মুন্নীর কথা উল্লেখ করেন নেতারা। আওয়ামী লীগের মনোনয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মহিলা আওয়ামী লীগের নেত্রী রওশন আকতার মুন্নী বলেন,উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য এলাকায় ব্যাপক গণসংযোগ করছি। এতে এলাকাবাসীসহ দলীয় নেতারা ব্যাপক সাড়া দিচ্ছে। দলের নীতিনির্ধারকসহ আমার রাজনৈতিক অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ যদি আমাকে দলীয় মনোনয়ন দেন তাহলে বিপুল ভোটে আমি জয়লাভ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *