চট্টগ্রাম, , রোববার, ৮ নভেম্বর ২০২৬

শফকত হোসাইন চাটগামী বাঁশখালী প্রতিনিধি

আল্লামা জুনায়েদ বাবুনগরীর রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল : সুচিকিৎসার দাবী

প্রকাশ: ২০১৯-০১-৩০ ০০:০৫:০৮ || আপডেট: ২০১৯-০১-৩০ ০০:০৫:০৮

শফকত হোসাইন চাটগামী : আজ বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে আন্দোলনের দেওয়ানহাটস্থ মহানগর কার্যালয়ে দেশের শীর্ষ ইসলামী ব্যক্তিত্ব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে সরকারি ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসার দাবি ও রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা এইচ এম রুহুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার চক্রান্ত করে পরিকল্পিতভাবে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

সরকারি দায়িত্বহীনতার কারণে আল্লামা জুনায়েদ বাবুনগরীর কিছু হলে দেশব্যাপী আন্দোলনের দাবানল জ্বলে উঠবে! তিনি অবিলম্বে তাকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার জন্য সরকারের প্রতি জোর আবেদন জানান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা জয়েন্ট সেক্রেটারী মুহাম্মদ হুমায়ুন কবির, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আবু তৈয়ব, অর্থ সম্পাদক মাওলানা হাফেজ আবুল কালাম, মোঃ বখতিয়ার উদ্দিন, দোহাজারী বাইতুল করিম মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহবুবুল হক, মোঃ আলমগীর ইসলামাবাদী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *