চট্টগ্রাম, , শনিবার, ৭ নভেম্বর ২০২৬

উখিয়ায় খালের পাড় ধসে ভোইবোনসহ তিন রোহিঙ্গা শিশু নিহত

প্রকাশ: ২০১৯-০১-৩০ ২৩:২৩:১৬ || আপডেট: ২০১৯-০১-৩০ ২৩:২৩:১৬

কক্সবাজার :

কক্সবাজারের উখিয়ায় খালে গোসল করতে গিয়ে পাড় ধসে মাটিচাপায় ভোইবোনসহ তিন রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।বুধবার দুপুর আড়াইটার দিকে উখিয়ার থাইংখালী-তেলখোলা সড়কের তাজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্প নং-১৩ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- তাজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের বি-২ ব্লকের ইউনুছের শিশুকন্যা রুফিয়া (৬), শিশুপুত্র মো. রোহান (৪) ও পার্শ্ববর্তী সি-২ ব্লকের ওবাইদুল্লাহর শিশুকন্যা আসমা বেগম (৫)।

ওই এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ বালু উত্তোলনের কারণে খালের পারের বিভিন্ন স্থানে ভাঙন ধরেছে। খালে সৃষ্টি হয়েছে বড় বড় পানির গর্ত। এসব গর্তে ৩ রোহিঙ্গা শিশু গোসল করতে গেলে হঠাৎ পার্শ্ববর্তী পার ধসে মাটি চাপা পড়ে তারা।

মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ শিশুকে মৃত ঘোষণা করেন।

তাজনিমারখোলা ক্যাম্পের সহকারী ক্যাম্প ইনচার্জ রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশগুলো উদ্ধার করে প্রথমে তাজনিমারখোলা এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা কাজী তারিকুর রহমান বলেন, খাল থেকে ড্রেজার মেশিন বসিয়ে যদি অবৈধ বালু উত্তোলন করে থাকে- তাহলে অবশ্যই সরেজমিন পরিদর্শন করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *