চট্টগ্রাম, , রোববার, ৮ নভেম্বর ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাইয়ের দূর্গম পাহাড়েরও কৃষিখাতে স্বাভলম্বি হচ্ছে স্থানীয়রা

প্রকাশ: ২০১৯-০১-৩০ ০০:১০:৪৯ || আপডেট: ২০১৯-০১-৩০ ০০:১০:৪৯

নূর হোসেন মামুন, কাপ্তাই : দূর্গম পাহাড়ের অধিকাংশ পরিবারই কৃষি অথবা মৎস অাহরণ পেশার উপর নির্ভরশীল। তবে পাহাড়ের মানুষরা কৃষি কাজ করেই তাদের অাত্ম-কর্মসংস্থান গড়ে তোলার মাধ্যমেই সফলতা অর্জন করতে দেখা যায় বেশি। অার এসব উৎস হতে প্রতি বছর সরকার পায় বিপুল পরিমাণে রাজস্ব। পাহাড়ের কৃষক-কৃষাণীর শ্রমের বৈদ্বলতে চট্টগ্রাম সহ সারা দেশের মানুষের ভাগ্যে জোটে তরতাজা, ফরমালিন মুক্ত নিরাপদ খাদ্য। রাঙামাটি জেলা পরিষদের অায়োজনে এসঅাইডিসি, সিএইচটি ও ইউএনডিপির যৌথ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা পরামর্শ কমিটি কর্তৃক মঙ্গলবার দুপুরে কৃষক মাঠ স্কুল পরিদর্শন করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন এসব কথা বলেন।

কাপ্তাইয়ের কিলাছড়ি ভাবনা কেন্দ্র পাড়ায় ২৩জন কৃষক-কৃষাণীর উপস্থিতিতে উপজেলা কৃষক মাঠ স্কুল সমন্নয়কারী বাবুল চাকমার পরিচালনায় ও ১৩০নং বারুদ গোলা মৌজার কার্বারী কন্যা দেবীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নূর নাহার বেগম, প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেনারী ফিল্ড এসিস্টেন্ট মনরঞ্জন তনচংগ্যা, কৃষি অধিদপ্তরের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মংসুইপ্রু মারমা। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সাংবাদিক নূর হোসেন মামুন, কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন, শাইনিং হিলের কাপ্তাই-বিলাইছড়ি কমিউনিটি ফেসিলেটর মংচাই মারমা সহ অারও অনেকে। এসময় কৃষি অধিদপ্তরের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মংসুইপ্রু মারমা বলেন, মাঘ মাসের শেষ সময়ে অাম গাছে জন্মাতে থাকে মুকুল। অার চারা গাছের কচি পাতায় ‘পাতা কাটা’ পোকার আক্রমণ বেশি দেখা যায়।

তাছাড়া অনেক সময় বড় আমগাছের কচি পাতা কাটতেও দেখা যায়। এ পোকা গাছের শুধু কচি পাতা কেটে ক্ষতি করে। কচি পাতার নিচের পিঠে মধ্য শিরার উভয় পাশে স্ত্রী পোকা ডিম পাড়ে এবং পরে পাতাটির বোঁটার কাছাকাছি কেটে দেয়। ভালো করে দেখলে কেঁচি দ্বারা কেউ কেটেছে বলে মনে হয়। এ পোকার আক্রমণে গাছের নতুন পাতা ধ্বংস হয় বেশি, আক্রমণে একটি ছোট গাছ পাতাশূন্য হতে পারে। তিনি অারও বলেন, এই পোকার অাক্রমণ থেকে পাতাকে বাঁচাতে গাছে কচি পাতা বের হওয়ার সংঙ্গে সংঙ্গে ম্যালাথিয়ন বা সুমিথিয়ন ২ মিলি/লিটার পানিতে স্প্রে করলে পোকার আক্রমণ রোধ করা যায়। তাছাড়া কার্বারিল জাতীয় কীটনাশক ২ গ্রাম/লিটার পানিতে স্প্রে করলেও পোকার আক্রমণ রোধ করা যায় বলে পরামর্শ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *