মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-৩০ ২৩:২৯:৫৯ || আপডেট: ২০১৯-০১-৩০ ২৩:২৯:৫৯
মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়িঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলার মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা বুধবার (৩০ জানুয়ারী) দুপুর ১টায় উপজেলা মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা সাদিয়া অাফরিন কচির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামাল উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হামিদ চৌধুরী, নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) অানোয়ার হোসেন, মন্ত্রীর প্রতিনিধি মোঃ খাইরুল বশর,অাওয়ামীলীগের সহ-সভাপতি অাবু তাহের কোংপানী,সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, সাধারণ :সম্পাদক মোঃ ইমরান মেম্বার, বাইশারী ইউপি চেয়ারমম্যান মোঃ অালম কোংপানী,ইউপি চেয়ারম্যান হাবীব উল্লাহ, ঘুমধুম ইউপি চেয়ারম্যান এ কে এম জাহাঈীর অাজিজ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহান মার্মা, ডা: সিরাজ, ইউপি সদস্য জোহুরা বেগম, মহিলা অাওয়ামীলীগের সদস্য সচিব ওজিফা খাতুন রুবি প্রমুখ।
এছাড়াও সভায় উপজেলার সকল কর্মকর্তা ও সাংবাদিক এবং বিভিন্ন বিভাগের গোয়েন্দাসহ সকল স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে সাদিয়া আফরিন কচি নাইক্ষ্যংছড়ি সার্বিক অবস্থার বর্ণনা দেন। এরপর সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন, এবং তিনি সকল বক্তার বিভিন্ন বিষয়ের আলোকপাত করেন এবং উপজেলার আইন শৃঙ্খলা রক্ষায় সকলকে একযোগে কাজ করার অাহবান জানান।