চট্টগ্রাম, , রোববার, ৮ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার আমিরুল আউলিয়া দাখিল মাদ্রাসার বিদায় সংবর্ধনা সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০১-৩০ ০০:২১:৪৬ || আপডেট: ২০১৯-০১-৩০ ০০:২১:৪৬

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসা সুপার মাওলানা মুহাম্মদ আবুল মোকাররম নঈমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব শাহসূফি মামুন রশিদ শাহ আল আমিরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আইয়ুব বাবুল, শাহসূফি সৈয়দ শামুনর রশিদ শাহ আমিরী, করিমুল মোস্তাফা শাহ আমিরী, বদরুদ্দৌজা শাহ আমিরী, আলহাজ্ব আমির হোসেন ম্যানেজার, মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ওসমান গণি খসরু, মো. কামরুল ইসলাম, অভিভাবক সদস্য আবু ছিদ্দিক, জিলুয়ারা বেগম, জিয়াউল হোসেন আমিরী, আশরাফুজ্জামান আমিরী।

এতে বক্তারা বলেন, মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন ও পরীক্ষার্থীদের ভাল ফলাফল পাওয়ার লক্ষ্যে বিশেষ ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের উপযোগী করে তোলার উপর গুরুত্বারোপ করেন। বক্তারা আরো বলেন, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করলে ভাল ফলাফল অর্জন করা সম্ভব। এ এলাকার শিক্ষার্থীদের মাদ্রাসামুখি করা ও মাদ্রাসার উন্নয়নে সার্বিক সহযোগিতার আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *