আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-৩০ ২৩:৩৫:৫৯ || আপডেট: ২০১৯-০১-৩০ ২৩:৩৫:৫৯
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার শেয়ানপাড়া হাজী আবদুল খালেক আমিরীয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য আলহাজ্ব মোস্তাক আহমদের সভাপতিত্বে অনষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মইন উদ্দিন মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য জামাল উদ্দিন, মাইফুলা কবির স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আবু তাহের, আলহাজ্ব কবির আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, মাদ্রাসার সহ-সুপার আহমদ হোসেন, প্রধান আলোচক ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা আহমদ হালিমী, বক্তব্য রাখেন আবু মহসিন, ফরিদুল আলম, ছাবের আহমদ, শহীদুল ইসলাম প্রমুখ। এতে বক্তারা সুশিক্ষার মাধ্যমে দেশকে আলোকিত করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।