আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-৩০ ০০:১৯:৫২ || আপডেট: ২০১৯-০১-৩০ ০০:১৯:৫২
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পটিয়া খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজস্থ সাংবাদিক জালাল উদ্দিন আহমদ মিলনায়তনে বিজ্ঞান বিষয়ক সেমিনার ও বিজ্ঞান বিষয়ক এক কুইজ প্রতিযোগিতা’১৯ গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সজল কান্তি পাল। অধ্যাপক ভগীরথ দাশের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মইন উদ্দিন মজুমদার, বক্তব্য রাখেন অধ্যাপক অভিজিত বড়ুয়া। প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর সজল কান্তি পাল বলেন, জাতির উন্নয়ন ও তরান্বিত করার জন্য বিজ্ঞান মনস্ক হওয়ার বিকল্প নেই। বিজ্ঞান মনস্কতা পারে জাতিকে কুসংস্কার, কুপমন্ডুকতা থেকে রক্ষা করে। জাতিকে উন্নয়নের সর্বশিকড়ে নিতে পারে।
সেমিনারে “বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞান মনস্ক জাতি গঠনের নিয়ামক শক্তি।” বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যক্ষ মুহম্মদ আবু তৈয়ব। প্রবন্ধের আলোচনায় তিনি উল্লেখ করেন জীবন মুখী ইহজাগতিক শিক্ষার জন্য কুদরত-এ-খুদা যে সব সুপারিশ করেছে অতে বাঙ্গালী জাতিকে সত্যিকার অর্থে বিজ্ঞান মনস্কজাতি গঠনের যাত্রা শুরু হয়। এখন মানুষ বুঝতে পারে তন্ত্র-মন্ত্র দিয়ে নদী পাড় হওয়া বিষয়ের চেয়ে ব্রীজ দিয়ে পদ্মা নদী পার হওয়া অনেক বাস্তবমুখী প্রশংসনীয়। চাঁদে কারো মুখ দেখা যাওয়ার চেয়ে (?) অনলাইনে ভিডিও কনফারেন্স করাও বিজ্ঞানের খবরা খবর নেওয়া অনেক আকর্ষনীয় ও বাস্তবমুখী। তাই এ সরকারের সময় সচেতন সকল মহলকে বিজ্ঞান মনস্ক জাতি গঠনে আরো গুরুত্ব ভূমিকা রাখতে হবে। সময়পোযোগী এ সেমিনারে উদ্যেক্তা উপজেলা নির্বাহী অফিসার ও সেমিনারের সভাপতি হাবিবুল হাসান বলেন, বিজ্ঞানের অগ্রগতির কারণে বাঙালী জাতি ও বিজ্ঞান মনস্ক হওয়ার পাশাপাশি প্রযুক্তি বিজ্ঞানে অনেক অবদান রেখে যাচ্ছে। বিজ্ঞানের আর্শীবাদের কারনে খাদ্য সয়ংসম্পূর্ন। মাছ উৎপাদনে বিশ্বে ৩য় স্থানে তবে শিক্ষার্থীর উদ্দেশ্যে তিনি বলেন। প্রযুক্তি জয় জয়কার মানে বিজ্ঞান মনস্ক হওয়া নয় তাই সত্যিকারের জ্ঞান অর্জন করে বিজ্ঞান মনস্ক হতে হয়। ফেসবুক ও অনলাইনের প্রতি তরুন প্রজন্মরা অধ্যাধিক ঝুঁকি পড়ার কারনে তরুন প্রজন্মরা প্রত্যাশিত মানের থেকে মেধার পরিচয় দিতে পারছে।
তাদেরকে এ ব্যাপারে সচেতন থাকার আহবান জানান। সেমিনারের পূর্বে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনিুষ্ঠিত হয়। এতে পটিয়ার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলীরা অংশগ্রহন করেন।