চট্টগ্রাম, , রোববার, ৮ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পশ্চিম পটিয়া এ জে চৌধুরী ডিগ্রি কলেজের ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

প্রকাশ: ২০১৯-০১-৩০ ০০:১৭:১৮ || আপডেট: ২০১৯-০১-৩০ ০০:১৭:১৮

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পশ্চিম পটিয়া এ জে চৌধুরী ডিগ্রি কলেজের দু’দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ গতকাল (মঙ্গলবার) সকাল ১১.০০ টায় অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন এর সভাপতিত্বে অধ্যাপক শামীম আকতার চৌধুরীর সঞ্চালনায় কলেজের মাঠে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নবগঠিত কর্ণফুলী উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও শিক্ষা উপ-কমিটির আহবায়ক মো. নজরুল ইসলাম চৌধুরী, অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের আলোর মশাল প্রজ¦লিত করে সমাজ গঠনে ভূমিকা রাখার আহবান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক আবদুল কাইয়ুম। এতে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি অধ্যাপক মো. শফিকুর রশীদ, শিক্ষক পরিষদের অধ্যাপক সমীর রঞ্জন নাথ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *