চট্টগ্রাম, , শনিবার, ৭ নভেম্বর ২০২৬

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

ফটিকছড়ির জাকির হোসেনের তিন দফা জানাযা আজ

প্রকাশ: ২০১৯-০১-৩০ ২৩:৫৩:১৮ || আপডেট: ২০১৯-০১-৩০ ২৩:৫৩:১৮

নিউজ ডেস্ক: নগরীর মোমিন রোডস্থ শাহ আনিস মসজিদ বাড়ির কাজির আনোয়ার হোসেনের ছোট ভাই কাজি মো: জাকির হোসেনের (৬০) জানাযা আজ সকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কদম মোবারক শাহী জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
মরহুমের দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে মাইভান্ডার শরীফে বাদ জোহর এবং তৃতীয় জানাযা মরহুমের ফকিটছড়িস্থ নানুপুরে ওয়াইজ কাজির বাড়িতে সম্পন্ন হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন হবে।
উল্লেখ্য ফটিকছড়ি নিবাসী কাজি জাকির হোসেন গত ২৫ জানুয়ারি ভারতে চিকিৎসা করতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নলিল্লাহে….. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, এক কন্যা ও অসংখ্য আত্মীয়স্বজন রেখেযান।
শোক প্রকাশ: চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র জাবেদ হোসেনর পিতা জাকির হোসেনের অকাল প্রয়ানে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র পরিষদ গভীর শোক প্রকাশ করেছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

খবর -প্রেস বিজ্ঞপ্তী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *