চট্টগ্রাম, , শনিবার, ৭ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

মাইজভাণ্ডার দরবার শরীফ অন্ধ পথ থেকে আলোর পথের সন্ধান দেয়

প্রকাশ: ২০১৯-০১-৩০ ২৩:০৯:৫৩ || আপডেট: ২০১৯-০১-৩০ ২৩:০৯:৫৩

প্রদীপ শীল, রাউজান:

মাইজভাণ্ডার  দরবার শরীফ  অন্ধ পথ থেকে আলোর পথের সন্ধান দেয়। মাইজভাণ্ডার দরবারের গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীল রাহবায়ে  আলম  সৈয়দ হাসান মাওলা মাইজভাণ্ডারী লাখ লাখ মানুষকে অন্ধ  থেকে আলোর পথের সন্ধান  দিয়েছে। রাহবায়ে আলম সৈয়দ হাসান মাওলা মাইজভাণ্ডারীর ফয়েজ হাসিল করে ইহকাল ও পরকালের শান্তির ঠিকানা পেয়েছে লাখো লাখো মানুষ । বিপদগ্রস্থ মানুষ বিপদ থেকে রক্ষা পেয়েছে। পথহারা মানুষ খুজে পেয়েছে সঠিক পথ । রাহবায়ে আলম সৈয়দ হাসান মাওলা মাইজভাণ্ডারী লোভলালসাকে ত্যাগ করে তার উর্পাজিত অর্থ ও শাহানশাহ্ বিশ্বঅলি হযরত সৈয়দ  জিয়াউল হক মাইজভাণ্ডারীর মাজারে আসা ভক্ত মুরিদান,  মাজারের দান বাক্সে দেওয়া নজরানা টাকা দিয়ে বিশ্বঅলি শাহান শাহ্  সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ট্রাস্ট্রের মাধ্যমে মানবকল্যাণে ব্যয় করছে । শাহান শাহ্  বিশ্বঅলি সৈয়দ  জিয়াউল হক মাইজভাণ্ডারীর মাজারে আসা ভক্ত মুরিদানের দেওয়া মাজারের দান বাক্সে দেওয়া টাকা দিয়ে বিশ্ব অলি শাহান শাহ্  জিয়াউল হক মাইজভাণ্ডারীর  ট্রাস্ট্রের মাধ্যমে দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়া, স্কুল মাদ্রসায় শিক্ষার মান উন্নয়নে, এতিম ছেলে মেয়েদের লেখাপড়া, দরিদ্র পরিবারকে স্বাবলম্বি করে তোলা, রোগে আক্রান্ত দরিদ্র পরিবারের লোকজনকে চিকিৎসা, দরিদ্র পরিবারের লোকজনকে ঘর নির্মান কাজে সহায়তা প্রদান প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান, দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহ প্রদান, দরিদ্র পরিবারের কোন লোক টাকার অভাবে বিদেশে যেতে সম্ভব না হলে তাকে আর্থিক সহায়তা প্রদান করে বিদেশ পাঠানো মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য সেলাই প্রশিক্ষন দিয়ে তাদের সেলাই মেশিন প্রদান, হাসঁ মুরগী পালন করার জন্য আর্থিক সহায়তা প্রদান, বেকার যুবকদের কারিগরী শিক্ষা দিয়ে তাদের কর্মসংস্থান করছে । রাহবায়ে আলম সৈয়দ হাসান মাওলা মাইজভাণ্ডারীর আর্দশকে অন্তরে ধারণ করে যারা কাজ করছে তারা ইহকাল ও পরকালের শান্তির ঠিকানা খুজেঁ পেয়েছে । ২৯ জানুয়ারী মঙ্গলবার দিবাগত রাত ৯ টার সময় রাউজানের পুর্ব রাউজান সওদাগর বাড়ীতে খলিল নগর দরবার পাশ্বস্থ মাঠে   অনুষ্ঠিত  মাইজভাণ্ডারী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা খিলাতলা দরবার শরীফের সাজ্জাদানশীল আল্লামা মুফতি খাজা বাকি বিল্লাহ্  আল আজহারী  একথা বলেন ।  বাব-এ- হামদু মিয়া হেফজ্ খাঁনার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (দঃ) , ফাতেহায়ে ইয়াজদাহুম,  খাজা গরিবে নেওয়াজ  ও গাউসুল আযম শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর স্মরণে এই আজিমুশশান মিলাদ মাহফিল আয়োজন করা হয়।  এমদাদ হোসেন কমপ্লেক্সের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ এমদাদ হোসেনর সভাপতিত্বে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রশিদর পাড়া শাখার সাধারণ সম্পাদক মাওলানা মহিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত মাইজভাণ্ডারী মাহফিলে বিশেষ অতিথি হিসাবে তকরির করেন মাইজভাণ্ডার দরবার শরীফের উম্মুল আশেকিন মনোয়ারা বেগম হেফজখানা এতিম খানার পরিচালক মাওলানা হাফেজ আবুল কালাম আজাদ। মাহফিলে প্রধান আলোচক হিসাব তকরির করেন বোয়ালখালী গোমদন্ডি দরবার শরীফের সাজ্জাদানশীল মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী। মাহফিলে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ন সম্পাদক মোঃ ইসমাইল, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখার সভাপতি জাকের হোসেন মাস্টার, নির্বাহী সদস্য রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিউল আলম, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম মাস্টার, সাংগঠনিক সম্পাদক সাদিকজ্জমান সফি, প্রচার সম্পাদক শাহাদাৎ হোসেন সাজ্জাদ,  মাইজভাণ্ডারী  গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কাগতিয়া শাখার সভাপতি তানভীর আকবর চৌধুরী, দক্ষিন হিংগলা শাখার সভাপতি কাজী আসলাম উদ্দিন প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *