জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-৩০ ২০:২১:৫৪ || আপডেট: ২০১৯-০১-৩০ ২০:২১:৫৪
আনোয়ারা প্রতিনিধি: সম্মিলিত বিশেষ অভিযানে আনোয়ারা উপকূলের বহির্নোঙ্গর থেকে ২১ হাজার মিটার বিহুন্দী জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ। গতকাল বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়। এ সময় বিহুন্দী জাল ব্যবহারের দায়ে ৬ জন জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে ১৮ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলী হাসান। এ অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মো.মমিনুল হকের সঙ্গে ছিলেন কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মোতাহের হোসেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী জানান,বঙ্গোপসাগরের বহির্নোঙ্গর থেকে ২১ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলী হাসানের নেতৃত্বে পুড়িয়ে ধ্বংস করা হয়।