চট্টগ্রাম, , শনিবার, ৭ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে চিকিৎসকের লাশ উদ্ধার

প্রকাশ: ২০১৯-০১-৩১ ১২:১৯:৩২ || আপডেট: ২০১৯-০১-৩১ ১২:১৯:৩২

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় এক চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মোস্তফা মোরশেদ প্রকাশ আকাশ। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল ৬টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার দুই নম্বর সড়কের ২০ নম্বর বাড়িতে নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত নায়েক মোহাম্মদ হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আকাশ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাংলাবাজার বরকল এলাকার মৃত আব্দুস সবুরের ছেলে। তিনি এমবিবিএস শেষ করে এফসিপিএস পড়ছিলেন।

মোহাম্মদ হামিদ বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে ডা. আকাশকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আকাশ ইনজেকশন পুশ করে নাকি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই।’

তিনি আরও বলেন, ‘স্বজনরা জানিয়েছে রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আকাশ আত্মহত্যা করেছে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *