আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০১-৩১ ২৩:৪৫:০০ || আপডেট: ২০১৯-০১-৩১ ২৩:৪৫:০০
আলাউদ্দিন, বীর কন্ঠ :
সেবা,অপরাধ নিয়ন্ত্রণ ও কর্মদক্ষতার মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা, বিপিএম, পিপিএম মনোনীত হয়েছেন বাংলাদেশ পুলিশ (বিপিএম)-সেবা”র জন্য।

সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজ,গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)” এর জন্য মনোনীত হয়েছেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রাণী সাহা

এবং বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এর জন্য মনোনীত হয়েছেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ জনাব মো: শাহজাহান, পিপিএম।

তাঁদেরকে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সূত্র- চট্টগ্রাম জেলা পুলিশ