মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০১-৩১ ২৩:৫০:২৬ || আপডেট: ২০১৯-০১-৩১ ২৩:৫০:২৬
চকরিয়া অফিস : সাধারণ মানুষের দৌড়গোড়ায় নাগরিক সেবা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ গুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে। যাতে মানুষ পরিষদে এসে তাদের বিচার ও অধিকার গুলো নিশ্চিত করতে পারে। অনেক সময় জন্ম নিবন্ধন, মৃত্যুর সনদ ও ওয়ারিশ সনদ নিতে এসে ভোগান্তিতে পড়ে। সকল পরিষদে সুযোগ সুবিধা থাকা সত্বেও কীভাবে করতে হয় তা জানা না থাকার কারণে সমস্যায় পড়ে সাধারণ জনগণ। গত বিশবছর ধরে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন গিয়ে বিভিন্ন অভিজ্ঞতার কথা জানান উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরী। তিনি ৩১ জানুয়ারী দুপুর ১২টায় বদরখালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ইউপি সদস্যদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর, ইউপি সদস্য শফিউল আলম, তমিজ উদ্দিন আলম, কুতুবউদ্দিন, রোকন উদ্দিন খোকা, তাজুল ইসলাম ভূট্টো, তারেকুল ইসলাম, হেলাল উদ্দিন, গোলাম কাদের মনু, সেলিনা আক্তার, জাহানারা পারভীন ও জেসমিন আক্তার পাখী। পরে তিনি বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজ আদায় করেন। এসময় বদরখালী বাজারে ব্যাপক গণসংযোগ করেন। সেখানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমুলের মানুষের সুবিধা নিশ্চিত করতে নানা সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। চেয়ারম্যান-মেম্বারগণ আন্তরিক হলে সুবিধা গুলো সহজে পৌছানো যায়। আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে বিশ বছরের জনপ্রতিনিধির অভিজ্ঞতা কাজে লাগাবো।
এসময় উপস্থিত ছিলেন বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির সভাপতি হাজী নুরুল আলম সিকদার, বদরখালী আওয়ামীলীগ সভাপতি নুরে হোছাইন আরিফ ও যুবলীগ নেতা জসিম উদ্দিন কিশোর।