চট্টগ্রাম, , শনিবার, ৭ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার আমরা সবাই সনাতনীর উদ্যোগে হাটহাজারীর শিশুদের খাদ্য-বস্ত্র বিতরণ

প্রকাশ: ২০১৯-০১-৩১ ২৩:৩৪:৩৫ || আপডেট: ২০১৯-০১-৩১ ২৩:৩৪:৩৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার সনাতনী সংগঠন আমরা সবাই সনাতনী সংগঠনের উদ্যোগে হাটহাজারী উপজেলার নন্দিরহাট নেহালপুরে বাসুদেব যোগাশ্রমে ১০০ জন অনাথ শিশুদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়াও এসময় নেতৃবৃন্দ শিশুদেরকে গীতা দান ও বৃক্ষরোপনের জন্য চারা গাছ বিতরণ করেন।

বুধবার বিকালে এ উপলক্ষে আশ্রম প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ বিপ্লব চৈতন্য মহারাজ। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও দানবীর শ্রী দিলীপ শীল। প্রধান বক্তা ছিলেন রিপন সুশীল, ধর্মীয় বক্তা ছিলেন শ্রী সুবর্ণ শীল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী নেপাল দাশ, মঙ্গল শীল, মৃদুল শীল, ছোটন শীল, শিমুল শীল, কাজল শীল। শ্রী নিকাশ প্রভুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য অধীর শীল, অমু শীল, নেপাল দাশ, উপদেষ্টা দুলাল শীল, সদস্য সুজন শীল, সবুজ শীল, নয়ন শীল, সেরা সবুজ, ছোট শীল, লিটন নাথ, সাগর সরকার, মিন্টু শীল, রনি শীল। অনুষ্ঠানে সংগঠনের সম্মানিত সভাপতি মানাশীল, সহ-সভাপতি রুবেল শীল, সাধারণ সম্পাদক রনি শীল, অর্জুন শীল, প্রচার সম্পাদক লিটন সহ অনেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *