আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-৩১ ২৩:৩৭:১২ || আপডেট: ২০১৯-০১-৩১ ২৩:৩৭:১২
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : সালসাবিল এর উদ্যোগে থানার মোড় প্রিয় চট্টগ্রাম নতুন আদালত চত্বর ময়দানে শানে রিসালাত সম্মেলন গত ২৬ জুনয়ারী (শনিবার) অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে তকরীর করেন মাওলানা কাজী আখতার হোসেন। এতে সভাপতিত্ব করেন মুফতি আহমদ উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পেশ ইমাম আল্লামা আনোয়ার হোসেন আজহারী, আরো বয়ান করেন মাওলানা নোমান জাহাঙ্গীর, মাওলানা আবু তাহের নদভী, পরিচালনা করেন মাওলানা মাহমুদ উল্লাহ।
বক্তারা বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যেক মানুষকে এগিয়ে আসতে হবে। কোরআন হাদিস সুন্নাহ মোতাবেক আমাদের চলতে হবে। প্রতিষ্ঠা করতে হবে সুদ মুক্ত সমাজ ব্যবস্থা, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা, কোরআন শিক্ষায় শিক্ষিত হতে হবে যৌতুকবিহীন সমাজ প্রতিষ্ঠা করতে হবে।