চট্টগ্রাম, , শনিবার, ৭ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া হুলাইন ইয়াকুব আলী শাহ্ (রহ.)’র ওরশ কমিটির ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-০১-৩১ ২৩:৩২:৪১ || আপডেট: ২০১৯-০১-৩১ ২৩:৩২:৪১

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার হুলাইনে ক্বারী মৌলানা ইয়াকুব আলী শাহ্ (রহ.) এর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ওরশ পরিচালনা কমিটির ব্যাবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়।

ওরশ পরিচালনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেকান্দর সাগরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন, প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব মাওলানা সরোয়ার কামাল আলকাদেরী, বিশেষ বক্তা ছিলেন মাওলানা মুফতি মুহাম্মদ আবদুল মাবুদ আলকাদেরী, বিশেষ অতিথি ছিলেন মু. মোজাম্মেল হক ফারুকী, জেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হাকিম, উপজেলা আ’লীগ নেতা আবু ছালেহ চৌধুরী, মু. ইদ্রিস চৌধুরী সেলিম, মহিউদ্দিন চৌধুরী, মনজুর আলম, রেজাউল করিম, নুরুল ইসলাম মেম্বার, মু. আলমগীর, বেলাল হোসেন, মহিউদ্দিন লাবলু, বদিউল আলম তুষার, বেলাল উদ্দিন, হুমায়ুনুর রশিদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *