চট্টগ্রাম, , শনিবার, ৭ নভেম্বর ২০২৬

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

বঙ্গবন্ধু হত্যার পর দেশে কোন উন্নয়ন হয়নি : মংসুইপ্র“ চৌধুরী অপু

প্রকাশ: ২০১৯-০১-৩১ ১২:০৪:৩৬ || আপডেট: ২০১৯-০১-৩১ ১২:০৪:৩৬

শংকর চৌধুরী,খাগড়াছড়ি॥

জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর দীর্র্ঘ ২১বছর দেশে কোন উন্নয়ন হয়নি। কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা বর্তমান আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশকে ২০৪১সালের মধ্যে উন্নয়ত রাষ্ট্র গড়ার যে ভিশন ঘোষনা দিয়েছেন তারই আলোকে গত ১০বছরে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও যে দৃশ্যমান উন্নয়ন হয়েছে তা কেউ অস্বীকার করতে পারবেনা। জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে ভিশন বাস্তবায়ন করার লক্ষেই প্রত্যন্ত এলাকায়ও সরকারের এই উন্নয়ন।

বুধবার ৩০ জানুয়ারি খাগড়াছড়ি জেলা সদরের মিলেনিয়াম ভাইবোনছড়া উচ্চ বিদ্যালয়ে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ, শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ, সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং পার্বত্য জেলা পরিষদের অন্যতম সদস্য মংসুইপ্র“ চৌধুরী অপু।

দেশকে ২০৪১সালে উন্নয়ত রাষ্ট্র করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন,শেখ হাসিনার নেতৃত্বে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি এই জেলার অভিভাবক সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার দিক নির্দেশনায় শিক্ষার মানোন্নয়নে প্রতিটি উপজেলায় আরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোনপ্রকার সমস্যা থাকবেনা। চলতি বছরের জেলায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে জানিয়ে জেলার উন্নয়ন বিষয়ক আহবায়ক অপু বলেন,জেলার সকল বাজার ব্যাস্থাপনার উন্নতকরনে শতকোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রতিটি গ্রাম হবে শহর সুধু একটু ধর্য্য ধারণ করতে হবে। এসময় অত্র বিদ্যালয়ে ১শতটি বেঞ্চ প্রদান করেন এবং বিদ্যালয়ের অন্যান্য সমস্যা ধ্র“ত সমাধানের আশ্বাস দেন মংসুইপ্র“ চৌধুরী অপু।

 

মিলেনিয়াম ভাইবোনছড়া উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়টির সহকারি শিক্ষক মো: ইয়াছিন’র সঞ্চালনায় মিলেনিয়াম ভাইবোনছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতু মনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার সাধন কুমার চাকমা, ৫নং ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অলি আহাদ, মিলেনিয়াম ভাইবোনছড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি কান্তি লাল দেওয়ান, ভাইবোনছড়া কলেজের সভাপতি মংশি মারমা, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আজম ও জেলা যুবলীগের যুগ্ন-সম্পাদক মুকুল চাকমা।

 

এর আগে সভার শুরুতে শহীদ বীর মুক্তিযোদ্ধাসহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে দাড়িয়ে ১মিনিট নিরাবতা পালন এবং জাতীয় সংগীত পাঠের পর প্রধান অতিথির সম্মানে মানপত্র পাঠ করেন, বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী এন্টিনা চাকমা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনাপত্র পাঠ করেন, ১০ম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তার। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক জ্ঞানেন্দু বিকাশ চাকমা ও এসএসসি পরীক্ষার্থী জেবরীন নওশীন শশী। এসময়, বিদ্যালয়ের শিক্ষক, সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক, বিভিন্ন এলাকার হেডম্যান-কার্বারি, ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ, বিদ্যায়টির ৯২১জন ছাত্র-ছাত্রীর মধ্যে ১৫৩ জন পরিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংসগ্রহন করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *