চট্টগ্রাম, , শনিবার, ৭ নভেম্বর ২০২৬

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে দুর্বৃত্তের হামলায় যুবলীগ কর্মীসহ দু’জন আহত

প্রকাশ: ২০১৯-০১-৩১ ২৩:১৯:১২ || আপডেট: ২০১৯-০১-৩১ ২৩:১৯:১২

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে দুর্বৃত্তের হামলায় যুবলীগ কর্মীসহ দু’জন আহত হয়েছে বলে জানা গেছে । ৩০ জানুয়ারি দুপুরে উপজেলা উত্তর গোমদন্ডী ইদ্রিস মজিয়া মার্কেটের সামনে এ ঘটনা ঘটে । এ ঘটানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে । আহতরা হলেন উত্তর গোমদন্ডী আফজল তালুকদারের বাড়ীর মৃত মুছা তালুকদারের ছেলে মো. শওকত তালুকদার প্রকাশ বাদশা (১৭) ও আয়ুব চৌধুরীর ছেলে ফয়সাল চৌধুরী (১৮)।

আহত মো. শওকত তালুকদারকে হাসপাতালে আনা হলে তাকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলে জানান বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ -সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিশ্বজিৎ পালিত। আহত মো. শওকত তালুকদার প্রকাশ বাদশা জানান গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের প্রতিশোধ নিতে পূর্ব পরিকল্পিত ভাবে এ হামলা চালানো হয়।

এর আগেও নির্বাচনের দিন ও নির্বাচনের তিনদিন পর এলাকার আওয়ামী যুবলীগের নেতা কর্মীদের উপর হামলা চালায়। পৌরসভা অা’লীগের যুম্ম-অাহবায়ক মোঃ নুরুল গনি শাহ জানান অাহত শওকত তালুকদার প্রকাশ বাদশা স্থানীয় যুবলীগের একজন সক্রিয় কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *