এম মাঈন উদ্দিন
মিরসরাই প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-৩১ ২৩:২১:৪০ || আপডেট: ২০১৯-০১-৩১ ২৩:২১:৪০
মিরসরাই প্রতিনিধি : সর্বজনীন মানবিক রাষ্ট্র ও মানবতার অখন্ড বিশ্ব গড়ার লক্ষ্যে বিশ্ব ইসানিয়াত বিপ্লব, বাংলাদেশ মিরসরাই উপজেলা শাথার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল ৩১শে জানুয়ারি মস্তান নগর জামেয়া রহমানিয়া মাদ্রাসা অডিটোরিয়ামে এস. এস সি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য সালাতু সালাম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দিকদর্শনায় এতে সভাপতিত্ব করেন মিরসরাই উপজেলার আহ্বায়ক রেজাউল করিম।
শরীফুল আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের নেতা আল্লামা রেজাউল মোস্তফা কাউছার, আব্দুল বারেক, জনাব নাফিস মোবারক, হাসান আবরার, সাইদুল ইসলাম সজিব, হানিফ মিয়া, সাইফুর রহমান আজাদ প্রমুখ, বক্তাগণ বলেন, কেবল মানচিত্র খন্ডিত হয়ে গন্ডীবদ্ধ হলেই জীবনের নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার-মালিকানার মুক্ত জীবন আসে না বরং অনেক সময় স্বাধীনতার নামে ধোকা হয়ে যায়। এ জন্য প্রয়োজন বস্তুর উর্ধে জীবনের সত্যের ভিত্তিতে জীবন ভিত্তিক রাজনীতি তথা মানবতার রাজনীতির ধারায় মানবতার সর্বাত্মক বিপ্লব। একক ধর্মের নামে বা একক জাতীয়তাবাদের ভিত্তিতে একক গোষ্ঠীবাদি মুলুকিয়তের রাজনীতিতে কখনোই জীবনের স্বাধীনতা ও মানবতার রাষ্ট্র হতে পারে না। একক গোষ্ঠীবাদি রাজনীতি আসলে রাজনীতিও নয় দস্যুনীতি যেখানে মুক্তি খোঁজা মরুভূমিতে পানি খোঁজার চেয়েও বিপরীত। মিথ্যা ও ধোকা এবং জুলুম ও রুদ্ধতার বিণাশী আঁধার গহ্বরে চিররুদ্ধ হয়ে না থেকে বিগত ইতিহাসের লাভ ক্ষতি আমাদের অস্তিত্বের অপরিহার্য স্বার্থেই বিচার ও মূল্যায়ন করে সময়ের সঠিক সিদ্ধান্ত নিয়ে মুক্তির প্রমাণিত পথে এগিয়ে যেতে হবে। সত্য ও মানবতার আন্দোলন যতটুকুই এগিয়ে যায় ততটুকুই সফল এক চুল এক ইঞ্চি হলেও এবং তা ই মানবতার ইতিহাসের অমূল্য সম্পদ ও আলোকবর্তিকা।