মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০১-৩১ ২৩:৪৬:৪৫ || আপডেট: ২০১৯-০১-৩১ ২৩:৪৬:৪৫
চকরিয়া অফিস : চকরিয়া উপজেলা আইনজীবি সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সদস্যদের প্রত্যক্ষ ভোটে ১১ সদস্যের নতুন কমিটির নির্বাচিত হয়েছেন। সিনিয়র আইনজীবি এড. লুৎফুল কবির সভাপতি ও এড. হাবিব উদ্দিন মিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এদিন বিকাল দুইটায় আইনজীবি সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল চারটায় সমাপ্ত হয়। নির্বাচনে সমিতির সদস্য মোট ৪৫জন আইনজীবি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিকাল পাঁচটায় ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এড. মো.জসিম উদ্দিন ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এড ও.কে.এম শেখ সাদী ও এড. ওমর আলী।
কমিটির অপরাপর পদে নির্বাচিত কর্মকর্তারা হলেন এড. মুজিবুল হক প্রথম সহ-সভাপতি, এড. শফিউল মোস্তাফা নুরী সহ-সভাপতি, এড. সাইদুর রহমান সহ-সাধারণ সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), এড. শাহরিয়ার ফয়সাল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) পাঠাগার সম্পাদক, এড. মো.জাহেদ নেওয়াজ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) অ্যাপায়ন সম্পাদক, এড. মো.মাঈন উদ্দিন জেলা প্রতিনিধি, এড. নুরুল হুদা, এড. এইচএম শহিদ উল্লাহ চৌধুরী ও এড. এসএম হেফাজ উদ্দিন সদস্য পদে নির্বাচিত হয়েছেন।