চট্টগ্রাম, , শনিবার, ৭ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

শেখ হাসিনা সুশিক্ষা র মাধ্যমে আলোকিত সুনাগরিক তৈরির সুযোগ সৃষ্টি করেছেন : পটিয়ার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ে মোতাহের

প্রকাশ: ২০১৯-০১-৩১ ২৩:২৬:৫০ || আপডেট: ২০১৯-০১-৩১ ২৩:২৬:৫০

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের নবীণ-বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের সভাপতি ও হাইদগাঁও ইউনিয়ন আ’লীগ সভাপতি জিতেন কান্তি গুহ এর সভাপতিত্বে ও সি. শিক্ষক মাষ্টার শ্যামল দে’র সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন হাইদগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের সাবেক সভাপতি, বর্তমান দাতা সদস্য সাইফুদ্দিন খালেদ, হাইদগাঁও ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জুলু, রাশিয়া প্রবাসী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী রবীন গুহ, হাইদগাঁও ইউনিয়নের বঙ্গবন্ধু তরুণ সংঘ’র প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আবু তালেব, নিহার চক্রবর্ত্তী, কমিটির সদস্য তাপস গুহ, দিদারুল আলম, এনামুল হক, বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রণধীর দেব নাথ, মুমিনুল হক, আবদুল মান্নান, শুল্কা নন্দী, অজুফা আহমদ, জসিম উদ্দিন, সুরজিত চক্রবর্ত্তী, প্রবীর চৌধুরী, মৌলানা জসিম উদ্দিন, জয়নাল আবেদীন, সুমন চৌধুরী পলাশ চৌধুরী, লুৎফুন নাহার প্রমুখ।

এতে প্রধান অতিথি দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, দেশের অগোছালো শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণের মাধ্যমে জাতির পিতার কন্যা শেখ হাসিনা শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন। তিনি সুশিক্ষার মাধ্যমে আলোকিত ও সুনাগরিক তৈরির জন্য কাজ করে যাচ্ছেন। তিনি শিক্ষার গুনগত মান বৃদ্ধির জন্য শিক্ষকদের আন্তরিকতা বজায় রাখার আহবান জানিয়ে বলেন, সরকার শিক্ষা ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন সহ শিক্ষকদের জাতীয়করণে কার্যকরী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে। যা আগামীতেও অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *