চট্টগ্রাম, , শনিবার, ৭ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

সংস্কৃতি কর্মী ও সংগঠক অধ্যাপক ভগীরথ দাশের মায়ের পরলোক গমনে বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

প্রকাশ: ২০১৯-০১-৩১ ২৩:২৯:৫২ || আপডেট: ২০১৯-০১-৩১ ২৩:২৯:৫২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : সংস্কৃতিকর্মী ও সংগঠক পটিয়া আইন কলেজের পরিচালক, পটিয়া থিয়েটারের সাধারণ সম্পাদক, পটিয়া বর্ণরেখা খেলাঘর আসরের সাবেক সভাপতি, খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ভগীরথ দাশের মাতার মৃত্যুতে পটিয়ার জন প্রতিনিধিবৃন্দ বিভিন্ন সংগঠনের পক্ষ হতে শোক জানানো হয়েছে।

শোক জানিয়েছেন মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ সামশুল হক চৌধুরী, জেলা আ’লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভা মেয়র অধ্যাপক মো. হারুনুর রশিদ, প্যানেল মেয়র কাউন্সিলর রূপক সেন, কাউন্সিলর আবু সৈয়দ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, পটিয়া আইন কলেজের সভাপতি এড.এ.এম. মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক এড. খুরশীদ আলম। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) পটিয়া উপজেলার সভাপতি অধ্যক্ষ জসীম উ্দীন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মু. আবু তৈয়ব, মালঞ্চ সাহিত্য গোষ্ঠীর সভাপতি অধ্যাপক অজিত মিত্র ও সাধারণ সম্পাদক শিশু সাহিত্যিক ও সাংবাদিক শিবু কান্তি দাশ, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ পটিয়ার সভাপতি ডা: দিলীপ ভট্টাচার্য্য ঐক্য পরিষদ পটিয়া পৌরসভার সভাপতি বিমল মিত্র, পটিয়া গৌরব সংসদের সভাপতি এস.এম.এ.কে জাহাঙ্গীর, সহ-সভাপতি এড. কবি শেখর নাথ পিন্টু, সনাক স্বজনের আহবায়ক সাংবাদিক নুরুল ইসলাম পটিয়া একাডেমির পরিচালক অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু ও সদস্য কনক বড়ুয়া, পটিয়া থিয়েটারের সভাপতি মু. ছৈয়দ চেয়ারম্যান ও সদস্য সোহেল মু: নিজামউদ্দীন,পটিয়া বিশ্বশান্তি গীতাযজ্ঞ উদ্যাপন পরিষদের সহ-সভাপতি আশীষ গোস্বামী ও সাধারণ সম্পাদক অরুন দাশ, পটিয়া গৌরাঙ্গ নিকেতনের সাধারণ সম্পাদক অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, পটিয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাষ্টার শ্যামল দে। পটিয়া ক্লাবের সাধারন সম্পাদক শামসুল আলম বাবু, পটিয়া পৌরসভা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিশ্বজিৎ দাশ ও সাধারণ সম্পাদক প্রণব দাশ। বর্ণরেখা খেলাঘর আসরের সভাপতি ডা: জয়দত্ত বড়ুয়া সমুন ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ খাস্তগীর, পটিয়া আইন কলেজের অধ্যক্ষ অনুপম নাথ, উপাধ্যক্ষ জমিউর আলম সহ পরিচালক বৃন্দ। শোক বার্তায় গভীর শোক প্রকাশ করা হয় ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য অধ্যাপক ভগীরথ দাশের মাতা শোভা রানী দাশ বার্ধক্যজনিত কারনে গত ২৯ জানুয়ারী রাতে মুত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *